
মো: মফিদুল ইসলাম সরকার :
ঢাকা, ২৫ জুন ২০২৬: বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আবহাওয়া বিজ্ঞানী মির্জা নিলুফার জাহানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দীন মবুর সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকায় একটি জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের সুচিন্তিত মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় ২০২৫ ও ২০২৬ অর্থবছরের বকেয়া অনুদান দ্রুত কেন্দ্রীয় অর্থ সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া সংগঠনের গঠনতন্ত্র সংশোধন ও সংযোজনের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আবহাওয়া বিজ্ঞানী মির্জা নিলুফার জাহানকে কেন্দ্রীয় সভাপতি, মোঃ জহির উদ্দীন মবুকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তাজ ফারজানা আফরোজা শারমিনকে সিনিয়র সহ-সভাপতি, সৈয়দা তাজ নাহার কাজলকে সহ-সভাপতি, মোঃ সোহরাব হোসেন মজুমদারকে সহ-সভাপতি, এম. মোছাদ্দেক হোসেনকে অর্থ সম্পাদক, এম. জুয়েল রানাকে প্রচার সম্পাদক, সার্জেন্ট (অব.) কাজী মাহবুব আলমকে কৃষি প্রকল্প বিষয়ক সম্পাদক এবং মির্জা ফারিয়া জাহান, মোঃ মফিদুল ইসলাম সরকার ও আসমা খাতুনকে নির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়। অবশিষ্ট পদসমূহ পরবর্তীতে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার স্বার্থে বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদের ঝিগাতলা, ঢাকার ঠিকানাকে সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ঘোষণা করা হয়।
সভাপতি সমাপনী বক্তব্যে সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


