PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
| 0
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎বুধবার (২২ এপ্রিল) গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মধ্যপাড়া এলাকায় ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

‎অভিযানকালে ২০০ গ্রাম গাঁজা ও ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লিখন (২৫), পিতা আব্দুল খালেক; মোছাঃ শেফালী বেওয়া (৫০), স্বামী মৃত আব্দুল খালেক; এবং শাকিল (২৬), পিতা ছাইদুর। তাদের সবার বাড়ি গাবতলী উপজেলার সোন্দাবাড়ী এলাকায়।

‎পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিখন ও শেফালী বেওয়াকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সমুদ্র বন্দরসমূহের সার্বিক নিরাপত্তা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST