PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া আদমদীঘিতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
| 0
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রিপেইড বিদ্যুৎ মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় মডেল মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো (নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) জোরপূর্বক বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্বের ডিজিটাল মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন খন্দকার মেহেদী হাসান, আবু তালেব দুলাল, আব্দুল ওহাব বুলু, আকবর আলী খান, মিজানুর রহমান, আনিছুর রহমান নান্টু, আইয়ুব আলী মন্ডল, ফাইম খন্দকার, জুলফিকার খন্দকার, আজমল হোসেন, আব্দুর রহিম বাবু ও বুলবুল আহমেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গ্রাহকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে, যা ভোক্তা অধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এই কার্যক্রম বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে আদমদীঘি ও আশপাশের এলাকায় নেসকোর লোকজন ভয়ভীতি প্রদর্শন করে মিটার পরিবর্তন করছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের অজ্ঞাতেই প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম ও হাফিজুর রহমানসহ অন্যান্য গ্রাহকরা বলেন, এভাবে মিটার পরিবর্তনের ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে গ্রাহকদের সঙ্গে নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন কর্মকর্তাকে ১০ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST