PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় অসহায় রোগীদের খোঁজ নিলেন সাবেক এমপি লালু

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
| 8
Link Copied!

 

বড়  এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও অসুস্থ রোগীদের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী তিনি হাসপাতালে ভর্তি রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জোগান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

যেসব রোগীর খোঁজ নেন, তাদের মধ্যে রয়েছেন—গাবতলী উপজেলার বালিয়াদিঘী তল্লাতলা গ্রামের শিশু আব্দুর রহমান, নন্দীগ্রাম উপজেলার মিরাজ আহম্মেদ, শাজাহানপুর উপজেলার মাদলা মালিপাড়া গ্রামের জান্নাতুল মাওয়া, বালিয়াদিঘী ইউনিয়নের সোনামুহা গ্রামের রওশনারা বেগম, দক্ষিণপাড়া উজগ্রাম গ্রামের নুরানী, মহিষাবান এলাকার সাতঘড়িয়া পাড়া গ্রামের সুম্মা আক্তার এবং কারিগরপাড়া গ্রামের শিশু সুরভী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আনিছুর রহমান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সদস্য মিল্টন হোসাইন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুনসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়া শেরপুরে ফুটবল খেলার বিরোধ মেটাতে গিয়ে শিক্ষার্থী নিহত, অভিযুক্ত পলাতক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST