PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন প্রাণকৃষ্ণ পুনরায় সভাপতি নির্বাচিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
| 3
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ( ইউসিসি) লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রাণকৃষ্ণ দাশ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির মোট ৯টি পদের বিপরীতে সভাপতি ও একজন সদস্য পদের নির্বাচন ২২ এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। নির্বাচনে মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং রাড়ুলী এরিয়ার সদস্য পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাতা প্রতীকে ৪৯ ভোট পেয়ে প্রাণকৃষ্ণ দাশ পুনরায় সভাপতি নির্বাচিত হন। নিকটতম আব্দুল খালেক গাজী চেয়ার প্রতীকে পেয়েছেন ৩২ ভোট। সদস্য পদে মোরগ প্রতীকে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। নিকটতম ইকবাল হোসেন তালাচাবি প্রতীকে ৫ ভোট পেয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু মোঃ ইকবাল সহ সভাপতি এবং সুধীর চন্দ্র দাশ, দীপক চন্দ্র সরকার, দীপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল সদস্য নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী সমবায় পরিদর্শক আমির হোসেন।

আরও পড়ুনঃ  বগুড়া শাজাহানপুরে বিয়েতে বিলম্ব, অভিমানে যুবকের আত্মহত্যা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST