PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
| 9
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার,

বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

‎বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক-এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, এডভোকেট আল আমিন, এডভোকেট রিয়াজ উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আজগর আলী, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, এডভোকেট শাহীন মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, নিজাম উদ্দিনসহ অনেকে।

‎সমাবেশে বগুড়া মহানগরীর ২১টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী এবং বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তিনি দাবি করেন, দলের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি ও কারাগারে নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াত সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

‎তিনি আরও বলেন, বর্তমানে আবার জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন। বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‎সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার দুই মাস পরও সরকার দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। জ্বালানি খাতে নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথাও তুলে ধরেন। একই সঙ্গে ব্যাংক খাতে লুটপাটকারীদের পুনর্বাসনের অভিযোগ এনে তিনি এ বিষয়ে জনগণকে সচেতন করতে দলীয় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি ‎

‎

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST