এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার,
বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক-এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, এডভোকেট আল আমিন, এডভোকেট রিয়াজ উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আজগর আলী, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, এডভোকেট শাহীন মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, নিজাম উদ্দিনসহ অনেকে।
সমাবেশে বগুড়া মহানগরীর ২১টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী এবং বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তিনি দাবি করেন, দলের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি ও কারাগারে নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াত সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে আবার জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন। বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার দুই মাস পরও সরকার দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। জ্বালানি খাতে নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথাও তুলে ধরেন। একই সঙ্গে ব্যাংক খাতে লুটপাটকারীদের পুনর্বাসনের অভিযোগ এনে তিনি এ বিষয়ে জনগণকে সচেতন করতে দলীয় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019