PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে গাঁজাসহ নওগাঁর নারী মাদক কারবারি আটক দুই

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ণ
| 1
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সার্কেল এএসপি ভূরুঙ্গামারী মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় মোছাঃ মমতা বেগম (৫৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মমতা বেগম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি বোঝাই একটি বস্তার মধ্যে লুকিয়ে বাসযোগে ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। সন্দেহের ভিত্তিতে তার বহনকৃত বস্তা তল্লাশি করলে সুপারির নিচে সাদা প্যাকেটে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় অটোরিকশা চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, উদ্ধার হওয়া গাঁজার মালিক সুজা (৪২), পিতা-লোকমান, ওয়ার্ড নং-৭, পাথরডুবি ইউনিয়ন, ভূরুঙ্গামারীর বাসিন্দা।

পুলিশ আরও জানায়, সুজা ও তার ছোট ভাই সুজন এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সুজন এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিল এবং তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুনঃ  তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST