
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার শাহীনবাগ রিসোর্টে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়।
এই মিলনমেলায় গাজীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘৯৪ ব্যাচের প্রায় এক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা কেউ সেলফি তুলছেন, কেউবা খোশ গল্পে মেতেছেন। আবার অনেকেই দীর্ঘদিনের পুরাতন বন্ধুদের পেয়ে আনন্দ উপভোগ করেন।
মোঃ দেলোয়ার হোসেন বলেন,সারা বাংলাদেশে এস এস সি ব্যাচ ৯৪ এর একটি সুনাম রয়েছে। এই সুনামটা আমরা গাজীপুর থেকে স্রাব লিস্ট করতে চাই। সবাই যেন গাজীপুরকে ৯৪ ব্যাচ নামে চিনে।
মিলন মেলায় আয়োজন কমিটির আহবায়ক কায়সার আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি।

অনুষ্ঠানের শেষ অংশে বন্ধুরা মিলে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্থায়ী তহবিল গঠনের সিদ্ধান্ত নেন।এছাড়াও বিকেলে মৌসুমি ফলের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।


