PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিএনপি’র মনোনয়ন পাননি হেভিওয়েট নেত্রীরা

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২০, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
| 52
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তালিকায় যেমন কিছু নতুন চমক রয়েছে, তেমনি অনুপস্থিত আছেন বেশ কয়েকজন আলোচিত ও প্রভাবশালী নেত্রী।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এ তালিকায় স্থান পাননি। একইভাবে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নামও নেই। গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপাও শেষ পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি।

মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবীও বাদ পড়েছেন; তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী। এছাড়া মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদের নামও তালিকায় নেই।

অন্যদিকে, ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন, এবং তার মনোনয়ন পাওয়ার গুঞ্জনও ছিল। চায়না সফরে বিএনপির সঙ্গে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন পাননি।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST