PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বশান্তির প্রার্থনায় মুখর গহেরপুর দাসপাড়া

সুলাইমান কবির রাব্বি
এপ্রিল ২০, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
| 14
Link Copied!

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর

বিশ্বশান্তি ও মানবকল্যাণের প্রার্থনায় খাজুরা দাসপাড়ায় শুরু হয়েছে ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞ। প্রথমবারের মতো দাসপাড়া পূজা উদযাপন পরিচালনা পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই ধর্মীয় অনুষ্ঠান, যা ইতোমধ্যেই রূপ নিয়েছে ভক্তদের এক মিলনমেলায়।

গতকাল সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করেন ২নং লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রবীন পাল, প্রশান্ত সরকার, সনজিত কুণ্ডু ও নিশির ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় এই আধ্যাত্মিক যাত্রা।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের ভিড়, আর নামসংকীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরো দাসপাড়া এলাকা।আয়োজক কমিটির সদস্য উত্তম দাস, অরূপ দাস, বিকাশ দাস, বিপ্লব দাস, সুমন দাস ও সজীব দাস জানান, ধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং বিশ্বশান্তির বার্তা পৌঁছে দিতেই এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে।তারা জানান, আজ ভোর থেকে শুরু হয়ে আগামীকাল ভোর পর্যন্ত একটানা চলবে নামসংকীর্তন। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের অংশগ্রহণে দাসপাড়া এখন পরিণত হয়েছে এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায়।

আরও পড়ুনঃ  জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়া শাজাহানপুরে আলোচনা সভা, দোয়া ও উপহার সামগ্রী বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST