
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জনকে সভাপতি এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবু মুসা, সহ-সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান এবং দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রাশেদুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক এবং আব্দুল হালিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট ধুনট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ওই কমিটির মাধ্যমে প্রায় চার বছর সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। পরে ২০২৪ সালের ২৭ অক্টোবর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পর দীর্ঘ সময় পর আবারও আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।


