PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
| 2
Link Copied!

রবিউল ইসলাম, খুলনা প্রতিনিধিঃ

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ আজ ১৯ এপ্রিল (রবিবার) বিকালে আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

এসময় তিনি স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। আগামী দিনে এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ দুলাল আকন, মিন্টু হাওলাদার, নান্টু হাওলাদার, মহসিন সরদার, আফসার শেখ, সুমন শেখ, সোহাগ ভূইয়া, হালিম মৃধা, রিয়াজুল, মুজিবর, আবুল হোসেন, শাহজাহান হাওলাদার, আলমগীর, মন্টু, সত্তার খাঁ, বাবু শেখ, সালাম প্রমুখ।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে মসজিদে এসি প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST