PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুইজন গুলিবিদ্ধ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
| 15
Link Copied!

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর শহরের চৌয়ালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিল্লাহ হোসেন (৩৮) এবং ইয়াসিন মিয়া (৩৫) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌয়ালার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত বিল্লাহ হোসেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল বারেকের ছেলে এবং ইয়াসিন মিয়া শহরের ঘোষপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ সক্রিয় রয়েছে, এর মধ্যেই একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তবে এই ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, চৌয়ালায় গুলিতে দুইজন আহত হয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ১০/১৫টি করে বিভিন্ন মামলা রয়েছে। সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে। তবে প্রতিপক্ষটা কে এবং কারা এর সাথে জড়িত আছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত যেনে জানানো হবে।

আরও পড়ুনঃ  দেশ ও বিদেশের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন দৈনিক গণআওয়াজ পত্রিকার নির্বাহী সম্পাদক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST