PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
| 8
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কোরবান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস বগুড়ার উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস বগুড়ার যুগ্ম পরিচালক মো. সাজ্জাদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ফারুক ফয়সাল ও রুবেল রানা, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান মজনু এবং শিক্ষকবৃন্দ—মনিরুজ্জামান লিমন, রিদওয়ানুল ইসলাম, আতোয়ারা সিদ্দিকা লিজা, গোলাম মোস্তফা, হেলালুজ্জামান রানা ও নুরনবী সরকার সাকিব।

নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় ও সাজ্জাদ রহমানের সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও শুভকামনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুনঃ  অনলাইনেই ২৫টি সেবা পাবেন ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার নাগরিক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST