PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

Editor-2
এপ্রিল ১৭, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
| 4
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর পৃথক দুটি অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বগুড়া সদর উপজেলার মধ্য পালশা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ০৮(গ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শিহাব হোসেন পিয়াসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। তিনি একই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত।
অপরদিকে, একই রাতে বগুড়ার গাবতলী উপজেলার আহম্মেদপুর পূর্বপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ তারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST