PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

গনআওয়াজ ডেক্স নিউজঃ
এপ্রিল ১৫, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
| 0
Link Copied!

শেষ হতে যাচ্ছে জ্বালানি তেল নিয়ে চিন্তার দিন।দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবরে যখন উদ্বেগ ছড়িয়েছিল, তখনই সুসংবাদ দিলেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানিয়েছেন, দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ইতিমধ্যে ঘাটে নোঙর করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, ‘ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। কিন্তু এই সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিত ছিল। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরা।’

তিনি আরও জানান, গতকাল রাতে ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ জেটিতে ভিড়েছে এবং ১৮ এপ্রিল আরও সমপরিমাণ জ্বালানি আসার কথা রয়েছে। ফলে জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিফ হুইপ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘আমরা অনেকগুলো ভাষায় মানুষকে শিক্ষিত করতে চাই, যাতে আমাদের দক্ষ মানুষ তৈরি হয়। মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য আরবি, চীনে কাজের জন্য মান্দারিন, ইতালিতে ইতালিয়ান, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানিজ ভাষা শিখতে হবে।’

পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। ‘ইংরেজি একটি বৈশ্বিক ভাষা। শিক্ষামন্ত্রী সারা দেশ ঘুরে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে প্রদান করবেন’, জানান চিফ হুইপ।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য আছে। তবে আমরা সবাই ঐক্যমতে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব।’

আমাদের মূল লক্ষ্য গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা বলে জানান তিনি। ‘পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই। দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র’, যোগ করেন চিফ হুইপ।

চিফ হুইপ নূরুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য।’তিনি আরও বলেন, ‘সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’

আরও পড়ুনঃ  রাজধানীর যে ৬৮টি ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST