PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অবৈধ ডিজেল উদ্ধার ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

Editor-2
এপ্রিল ১৫, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
| 9
Link Copied!

 

মোঃ ইমরান হোসেন হৃদয়
শার্শা, যশোর, প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে চারটি ব্যারেলে সংরক্ষিত মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যেখানে প্রতিটি ব্যারেলের ধারণক্ষমতা ছিল ২০০ লিটার।
অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি পাশ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে ওই তেল সংগ্রহ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
জব্দকৃত তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুনঃ  বগুড়ার শাজাহানপুরে খাস জমি থেকে অবৈধ মাটি উত্তোলন: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST