PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত বাংলা নববর্ষ 

এ,কে এম বিপ্লব নওগাঁ প্রতিনিধঃ
এপ্রিল ১৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
| 1
Link Copied!

এ,কে এম বিপ্লব নওগাঁ প্রতিনিধঃ

বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নওগাঁয় উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩৩। মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল থেকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক আনন্দ মেলায়।

সকাল ০৯ঘটিকায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের এ’টিম মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ চত্বরে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী উপকরণসহ ঘোড়া-গাড়ি প্রদর্শন করা হয়। রঙিন বেলুন ও ফেস্টুনে সু সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণিল ও দৃষ্টিনন্দন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষের গান, নৃত্য ও আবৃত্তিতে মুগ্ধ হন দর্শকবৃন্দ।

এছাড়া দিনব্যাপী সেখানে চলছে লোকজ মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, হস্তশিল্প ও খাবারের আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।

নওগাঁর এ বর্ষবরণ আয়োজন শুধু উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নতুন বছরের প্রথম দিনটির মতো আগামী দিনগুলোও আনন্দ, আশা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিক সবার হৃদয়ে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত দিনমজুরের পরিবার দিশেহারা ; ময়না তদন্তের কাজে বাঁধা ও মারপিটের অভিযোগে ঘের মালিক সহ মৃতের স্বজনদের বিরুদ্ধে পুলিশের মামলা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST