PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিঠু হত্যার রহস্য উদঘাটন-মূল হোতা গ্রেফতার 

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধিঃ
এপ্রিল ১৪, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
| 1
Link Copied!

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছিতে গত ০৯এপ্রিল ঘটে যাওয়া চাঞ্চল্যকর মিঠু হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন করেছে জেলা পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামি মোঃ রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছি থানার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকা থেকে অজ্ঞাত একটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে ধারণ করা হচ্ছে।

পরে স্থানীয় সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। যে, ভিকটিম বদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি এক্সপার্ট সমন্বয়ে একটি বিশেষ টিমের তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, গোপন সংবাদের ভিত্তি এবং স্থানীয় সহযোগিতায় অভিযান চালিয়ে বুধবার (১৪এপ্রিল) ভোরে ঢাকার আশুলিয়া থানার কুড়গা এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা করেম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত জানান, ঘটনার রাতে তিনি ও মিঠু একই ভ্যানে করে যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পিছনে বসা ছিলেন। পূর্ব শত্রুতার কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ধক্কা দিয়ে ফেলে দেন এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে তিনি বদলগাছি থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং সেখান থেকে ঢাকার আশুলিয়ায় আত্মগোপন করেন।

এ ঘটনায় বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ অপরাধ দমন ও অপরাধের রহস্য উদঘাটনে সদা সর্বদা তৎপর।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ডিসিআরভুক্ত জমিতে ঘর বাঁধার চেষ্টা; প্রতিবাদ করায় মারপিটে আহাত-২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST