PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শাহজাহানপুরে রকি হত্যা মামলার প্রধান আসামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শাহজাহানপুর উপজেলায় চাঞ্চল্যকর রকি মাহমুদ (২৬) হত্যা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামী মোঃ হারুন (৪৫) কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাব।

‎গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বনানী কাস্টম অফিসের সামনে ভিকটিম রকি মাহমুদকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নেয় আসামী হারুন। পরে রকি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।একই দিন দুপুরে বাদীর প্রতিবেশী অটোরিকশা চালক মামুন বাদীকে জানান, রকি রক্তাক্ত অবস্থায় শাহজাহানপুর উপজেলার ১৩নং ওয়ার্ডের বেতগাড়ী এলাকায় গাক চক্ষু হাসপাতালের বিপরীতে আর্মি ল্যান্ড সংলগ্ন ফাঁকা জায়গায় পড়ে আছে। খবর পেয়ে বাদী ও ভিকটিমের স্ত্রী মোছাঃ বিথী (২৪) ঘটনাস্থলে গিয়ে রকিকে শনাক্ত করেন। এ সময় তার মাথার পেছনে, ঘাড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় মৃত দেখতে পান।

‎স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বাদীর অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মোঃ হারুনসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রকিকে হত্যা করে।‎এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা (নং-২১, তারিখ: ২৪/০৪/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়।র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, প্রধান আসামী মোঃ হারুন গ্রেফতার এড়াতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (২৪ এপ্রিল) অভিযান পরিচালনা করে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে ১মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST