PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খুলনার দিঘলিয়ায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ১

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
এপ্রিল ১৪, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
| 2
Link Copied!

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজনকে অস্ত্র ও নগদ টাকাসহ আটক করেছে।

গত ২৭ শে মার্চ ভোর রাত আনুমানিক ৩টার দিকে একই এলাকার ব্যাবসায়ীর কাছ থেকে টাকা লুট করার সময় একজনের ছোড়া গুলি ফস্কে গিয়ে আরেক জনের শরীরে বিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার পর থেকে শুরু হয় পুলিশের সাঁড়াশি অভিযান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল দিঘলিয়া উপজেলার একটি এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘবদ্ধ কয়েকজন দুর্বৃত্ত অবস্থান নেয়। এ সময় ছিনতাইয়ের চেষ্টা চলাকালে তাদের একজনের ছোঁড়া গুলি ভুলবশত তারই সহযোগীর শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ঘটনার পরপরই দিঘলিয়া থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে রহমান (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনির বাসিন্দা। আটক রহমানের পিতা মৃত জলিল বেপারী এবং মাতা সোনা বান বলে জানা গেছে।

আটকের সময় রহমানের কাছ থেকে একটি একনালা বন্দুক, গুলির খোসা এবং নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া টাকাগুলো ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত হতে পারে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে যুবদলের সংবাদ সম্মেলন: অপপ্রচারের প্রতিবাদ ও সহযোগিতা কামনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST