PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্য

মোঃ রাসেদুজ্জামান শুভ || প্রবাস ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
| 5
Link Copied!

মালদ্বীপের রাজধানী মালেতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে মো. হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ২টা ২০ মিনিটে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে।হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩নং ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে। মাত্র ৭-৮ মাস আগে তিনি মালদ্বীপে যান এবং একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কর্মস্থলের ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন হানজালা। গাছের সুরক্ষার জন্য দড়ি বাঁধার সময় হঠাৎ পা পিছলে ১০ তলা ভবন থেকে পার্শ্ববর্তী ভবনের টিনের চালের ওপর পড়ে যান। স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে হানজালার অবস্থার খোঁজ নেন। চিকিৎসকরা তখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে রাত ২টার দিকে হাসপাতাল থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

হাইকমিশন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। হানজালার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায়, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য হাইকমিশন ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আত্মীয়রা।

আরও পড়ুনঃ  এবার ডুবিয়ে মারতে চায় ভারত!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST