PriyoKhobor-PNG
রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনট কুড়িগাঁতী প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড ইয়াবাসহ গ্রেপ্তার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
এপ্রিল ১২, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
| 4
Link Copied!

ধুনট কুড়িগাঁতী প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড ইয়াবাসহ গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল লতিফ ওরফে বিরেণ শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কুড়িগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (নাইট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।

গত শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের আন্ডিলা পাঠানপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের মৃত মোলাবক্স শেখের ছেলে বলে জানা গেছে।

‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ আলম, এএসআই নায়েব উল্লাহ ও শাজাহান আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৩ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

See

ধুনট কুড়িগাঁতী প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড ইয়াবাসহ গ্রেপ্তার

see

আরও পড়ুনঃ  শুধু ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ, শেষের পথে তদন্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST