PriyoKhobor-PNG
সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
| 34
Link Copied!

খন্দকার জাহাঙ্গীর হুসাইনঃ

ফরিদপুরের মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী-পুরুষসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অভিযুক্তরা হলেন ফেসবুক পেজ ‘শুকতারা টিভি’র প্রোপাইটর মোঃ জুয়েল শরীফ এবং ‘এস এ টিভি’র প্রোপাইটর মোঃ রাকিবুল হাসান মিঠু।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোছাঃ কাকলি বেগম। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে অর্থ দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, তারা তার ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেজে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করে।

এসময় আরও কয়েকজন ভুক্তভোগী একই ধরনের অভিযোগ তুলে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন মোঃ গোলাম সরাফত শরৎ, দেবজিত দাস, মোঃ শাকিল, সুজন কর্মকার, মোঃ আলিফ এবং মোঃ ইলিয়াস হোসেন।

বক্তারা দাবি করেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলার প্রবীণ দলিল লেখক সুখেশ্বর রায়ের পরলোকগমন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST