PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
| 11
Link Copied!

কামাল খান

সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ আগস্ট) সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সভা পরিচালনা করেন সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক,জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্ন্যাহ চৌধুরী নার্গিস,জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী,পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি,সিনিয়র সাংবাদিক আনোয়ার শাহজাহান,

 

এ সময় স্কুলের শিক্ষার্থী, গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সভায় সাইবার অপরাধের বিভিন্ন ধরন, এর সামাজিক ও আইনি ক্ষতিকর দিক এবং মাদকের ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়।

 

বর্তমান সময়ে তরুণ সমাজকে সাইবার অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।

 

সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সময়োপযোগী, শিক্ষণীয় ও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

আরও পড়ুনঃ  বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন কর্মকর্তাকে ১০ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST