
ঘিওরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
বুধবার ( ৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২ দিনব্যাপী উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলার শুভ উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম ।
এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এ সময় নির্বাহী অফিসার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনে চিন্তা ও কাজের বিকাশ ঘটাতে পারবে। যদি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন ও এ কাজে উৎসাহ দেওয়া যায় তাহলে তারাই একদিন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। ফলে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌস , শিক্ষক/ শিক্ষার্থী ও ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা যাচাই ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।


