PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মোঃ উজ্জল খান।

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
| 211
Link Copied!

(শরীয়তপুর প্রতিনিধিঃ)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বারবার সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মরহুম আঃ মতিন খানের সুযোগ্য বড়ো ছেলে মোঃ ফরিদ আহম্মেদ উজ্জল খান মেম্বার পদপ্রার্থী। এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি ১ নং ওয়ার্ডসহ সমগ্র এলাকার মুসলিম উম্মাহকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, ঈদ হলো আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান বার্তা। ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকে—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।

মোঃ ফরিদ আহম্মেদ উজ্জল খান বলেন, আমার বাবা সবসময় এলাকার মানুষের পাশে থাকতেন। আমিও ভবিষ্যতে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

ঈদকে কেন্দ্র করে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ প্রদান করবেন।

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে চিংড়ী ঘের জবরদখল চেষ্টার অভিযোগ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST