PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ  

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ
| 6
Link Copied!

 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১০/১৫ টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়। উচ্ছেদ চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই সাড়ে ৬২ শতক জমি নিজেদের বলে দাবি করেন। এসময় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদের কে বারবার তাগিদ দেওয়ার পর ও জায়গা ছেড়ে না দেওয়ায় দুই দফা নোটিশ দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদ সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বাতিখালী গ্রামের তারক চন্দ্র সানা দাবি করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদের কোন নোটিশ না দিয়ে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন বাতিখালী মৌজার ২৬৯ খতিয়ানের ১৪৫,১৪৬ এবং ১৪৭ দাগে তারক, সুভাষ, বিধান, অসীম ও রবীন্দ্রনাথ সানা সহ আমাদের ৫ জনের সাড়ে ৬২ শতক জমি রয়েছে। তিনি বলেন জমির দাখিলা পরিশোধ সহ আমাদের নামে রেকর্ড রয়েছে। এছাড়া নালিশী জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে সকল নিয়ম নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST