PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬: মণিরামপুরে সর্পদংশন প্রতিরোধে সচেতনতার আহ্বান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
| 12
Link Copied!
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
সর্পদংশন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভুল ধারণা দূর করা এবং সাপে কাটার পর দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সর্পদংশনের ঝুঁকি, প্রতিরোধের উপায়, সাপে কাটার পর করণীয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে সাপে কাটার পর ওঝা, কবিরাজ কিংবা ঝাড়ফুঁকের মাধ্যমে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জোর আহ্বান জানানো হয় সর্পদংশনের ঝুঁকি ও বর্ষাকালীন সতর্কতা স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, গ্রামাঞ্চলে সর্পদংশনের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। বিশেষ করে বর্ষাকালে পানি বৃদ্ধি পাওয়া, ঝোপঝাড়, ধানক্ষেত, খড়ের গাদা ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে সাপের বিচরণ বাড়ায় সর্পদংশনের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। অসচেতনতা ও সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে অনেক সময় আক্রান্ত ব্যক্তির জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে। এবিষয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও মোঃ ফয়সাল আহমেদ বলেনসাপে কাটলে আতঙ্কিত হবেন না: আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখতে হবে এবং আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির চলাচল যতদূর সম্ভব কমিয়ে অঙ্গটি স্থির রাখার চেষ্টা করতে হবে।সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।সাপটি কী ধরনের ছিল তা দেখতে গিয়ে সেটিকে ধরতে বা মারতে গিয়ে নতুন করে ঝুঁকি নেওয়া যাবে না। নিরাপদ দূরত্ব থেকে সম্ভব হলে সাপের একটি ছবি তুলে চিকিৎসককে দেখানো যেতে পারে। সাপে কাটার পর প্রচলিত কিছু ভুল ও ক্ষতিকর পদ্ধতি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। যেমন—ক্ষতস্থান কেটে রক্ত বের করা মুখ দিয়ে বিষ চুষে নেওয়া আক্রান্ত স্থানে আগুন বা রাসায়নিক প্রয়োগ করা। শক্ত করে দড়ি বা রশি দিয়ে বেঁধে রাখা, ওঝা-কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো,বিশেষজ্ঞদের মতে, সাপে কাটার পর যত দ্রুত সম্ভব চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোই সবচেয়ে নিরাপদ। সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ পেলে অধিকাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। আমাদের প্রতিরোধ ও সুরক্ষায় কিছু জরুরি কাজ করতে হবে।বাড়ির আশপাশ ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।রাতে বাইরে চলাচলের সময় টর্চ বা পর্যাপ্ত আলোর ব্যবহার নিশ্চিত করুন।
খড়ের গাদা, কাঠের স্তূপ বা পরিত্যক্ত ঘরে হাত দেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কৃষক ও মাঠে কর্মরত ব্যক্তিরা ধানক্ষেত, ঘাসের জমি বা ঝোপঝাড়ে কাজ করার সময় উপযুক্ত জুতা ও পায়ের সুরক্ষা ব্যবহার করুন। সচেতনতাই পারে প্রাণ বাঁচাতে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের মূল উদ্দেশ্য হলো সর্পদংশনকে কেন্দ্র করে থাকা ভয় ও কুসংস্কার দূর করে মানুষকে বৈজ্ঞানিক ও সঠিক চিকিৎসা ব্যবস্থার আওতায় আনা। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে ডা. অনুপ কুমার বসু ও ডা. নাহিদসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST