PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদের জানাজা সম্পন্ন

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ১৯, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
| 22
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি মরহুম আব্দুল ওয়াদুদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর বগুড়া শহরের নারুলী হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

 

‎এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিক।

 

‎জানাজায় আরও অংশ নেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎মরহুম আব্দুল ওয়াদুদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন: ধুনট থানার (ওসি) মোঃ আতিকুল ইসলামকে ক্রেস্ট প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST