PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁ জেলা কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার আ.লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৩, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
| 22
Link Copied!

‎‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব (৫৮)।
‎‎মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নওগাঁ জেলা কারাগারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ উদ্দেশ্যে কারাগার থেকে বের করার পর হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।‎অ্যাডভোকেট জাকির হোসেন নবাব বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।‎তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়।
‎
‎তবে তাঁর অসুস্থতার কারণ এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
‎

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST