
মো: আল শাহারিয়া,যশোর প্রতিনিধিঃ
যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে জেলা পোলট্রি খামারিদের উদ্যোগে মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে খামারিদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পোলট্রি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজ সোমবার ( ২ নভেম্বর) বেলা ১২টার দিকে যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার যশোর জেলা প্রতিনিধি ও বাদল এগ্রো ফিড অ্যান্ড হ্যাচারির স্বত্বাধিকারী মো: আল-শাহারিয়া বাদল।
আ
মিলনমেলায় পোলট্রি খামার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে খামারিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং খামার পরিচালনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. আরব আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. মোহাম্মদ ফারুক হোসেন এবং প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহজাহান হোসেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আরো উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন (অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, যশোর।
অনুষ্ঠানটি আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলার বিভিন্ন খামার মালিক ও এগ্রো প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।


