PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
| 10
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী:

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যরা অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন।সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন বলেন, নারী শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গঠনে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল করতে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আখতার, সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আখতার বানু, শিক্ষক মোঃ ওমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জীবননগর সাধারণ মানুষের কল্যাণে বেহাল সড়ক সংস্কার এগিয়ে আসলেন নেছার উদ্দিন টুটুল।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST