PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগর সাধারণ মানুষের কল্যাণে বেহাল সড়ক সংস্কার এগিয়ে আসলেন নেছার উদ্দিন টুটুল।

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
| 68
Link Copied!

মোঃ মুনাইম হোসেন জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার দীর্ঘদিনের বেহাল একটি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় এক দশক ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সহযোগিতায় উদ্যোগটি নিয়েছেন পৌরসভার সাবেক মেয়র মো. নোয়াব আলী মিয়ার ছেলে ও বর্তমান মেয়র প্রার্থী নেছার উদ্দিন টুটুল।

স্থানীয়রা জানান, পৌর এলাকার অন্তত ১৩০ থেকে ১৫০টি পরিবারের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল ওই সড়কটি। দীর্ঘদিন ধরে রাস্তাজুড়ে কাদা ও পানি জমে থাকায় সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ চরম আকার ধারণ করত। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও কর্মজীবী মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত ৭ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের একটি পোস্ট নজরে আসে নেছার উদ্দিন টুটুলের। পরে তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেন।

রোববার (১০ মে) সকালে স্থানীয়দের সহযোগিতায় সংস্কারকাজ শুরু হয়। এ সময় শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম ও তুহিনুজ্জামানসহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা অবহেলার মধ্যে ছিলেন। অনেকেই আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ নেননি। এমন পরিস্থিতিতে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

নেছার উদ্দিন টুটুল বলেন, মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত সড়কটি চলাচলের উপযোগী করা হচ্ছে। ভবিষ্যতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ারও চেষ্টা থাকবে।

স্থানীয়দের আশা, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় প্রস্তুতি জোরদার প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST