PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তালায় প্রকৃত সার ব্যবসায়ী কে ডিলার নিয়োগের দাবিতে সাংবাদিক সম্মেলন!

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
| 51
Link Copied!
‎‎কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
‎
‎সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, বৈষম্য, ঘুষ বাণিজ্য ও প্রকৃত যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।‎সোমবার (২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে মারিয়া এন্টারপ্রাইজের সত্তাধীকারি মোঃ শাহিনুর ইসলাম এ সাংবাদিক সম্মেলন করেন। তিনি তালা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নজরুলের ছেলে।‎লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর যাবৎ তালা বাজারে সুনামের সাথে সার ও কীটনাশক ব্যবসা পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় সরকার কর্তৃক নতুন ভাবে সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এই ডিলার নিয়োগে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি প্রকৃত ব্যবসায়িকে পাশ কাটিয়ে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে সকল নিয়ম কানুন উপেক্ষা করে অব্যবসায়ী মেসার্স নুরী এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী বারুইহাটি গ্রামের আব্দুল্লাহ আাল মানুন কে নিয়োগ দেয়া হয়েছে।‎তিনি বলেন, যাকে নিয়োগ দেয়া হয়েছে, তিনি প্রকৃত সার ব্যবসায়ী নন। তার পিতা জোর পূর্বক দখল করে বিআরডিবির চেয়ারম্যান হয়েছেন। তার মা সরকারী চাকুরী থেকে অবসরে গিয়ে অবসার ভাতা নিচ্ছেন। নিয়ম অনুযায়ী তার কোনো গোডাউন নাই। তথ্য গোপন করে তালা বাজারের ইরানী হোমিও ফার্মেসী কে গোডাউন দেখিয়ে আবেদন করেছেন। তাকে ডিলার হিসেবে নিয়োগ দেয়ায় এলাকার কৃষকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, সারের ডিলারশীপ নিয়োগে অনিয়ম ও দূর্ণীতি হওয়ায় পূণরায় তদন্তের নির্দেশ এসেছে, এর মধ্যে তালা উপজেলা অন্তর্ভুক্ত আছে। আমি প্রত্যাশা করি, সঠিক যাচাই বাছায়ের মাধ্যমে, সকল নিয়ম কানুন মেনে প্রকৃত সার ব্যবসায়ী ও কৃষক বান্ধব ব্যক্তিকে নিয়োগ দেয়া হোক।
আরও পড়ুনঃ  পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST