PriyoKhobor-PNG
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের বাঘারপাড়ায় বাল্যবিয়ে রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনও’র

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪৯ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।গতকাল বাঘারপাড়ার বন্দবীলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউএনও ভুপালী সরকার বলেন, “শিক্ষার মান বাড়াতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগ দিতে হবে। নিজেকে মাদকমুক্ত রাখার পাশাপাশি অসৎ সঙ্গ ত্যাগ করা জরুরি। কোনো সহপাঠী বিপথে গেলে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।”বাল্যবিয়ের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, “মেয়েদের শিক্ষাজীবনের সবচেয়ে বড় বাধা বাল্যবিয়ে। কিছু অসচেতন ও অপরিনামদর্শী অভিভাবক না বুঝে সন্তানকে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ রামপালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST