PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে আইনশৃঙ্খলা বিষয়ে পাঠদান করলেন ওসি শাহিনুজ্জামান

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
| 37
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ পাঠদান করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান।‎প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিশেষ ক্লাসে তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতনতা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎এ সময় ওসি মোঃ শাহিনুজ্জামান গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।‎তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবায় কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

‎‎সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের আইনগত ধারণা, দায়িত্ব পালনের দক্ষতা, শৃঙ্খলাবোধ ও জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে তৃণমূল পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
‎

আরও পড়ুনঃ  বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড‌ উপজেলার কমিটি ঘোষণা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST