PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন ৬৫ জন চরমপন্থি সদস্য

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ১, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
| 8
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জ, রাজবাড়ি ও পাবনা জেলার চরমপন্থি দলের ৬৫ সদস্য অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসার প্রত্যয়ে আত্বসমর্পণ করেছেন।রবিবার( ১নভেম্বর) দুপুরে ২ টায়া সিরাজগঞ্জের সলঙ্গা এসআরবি ১২ এর সদর দপ্তরে আত্বসমর্পণ করেন তারা। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭, রাজবাড়ির ১৩ ও পাবনার ৪৫জন চরমপন্থি দলের সদস্য রয়েছেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেন, যারা এখনো ভুল পথে আছেন তাদের আমি অনুরোধ করবো আপনারা এখনি সঠিক পথে চলে আসুন। আমরা কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা, চরমপন্থী হই না। বিভিন্ন কারনে আমরা ভুল পথে যাই সেজন্য আপনারা আজ যারা ভুল পথ থেকে সঠিক পথে আসলেন আপনাদের সাথে আরো যারা আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবেন।তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে যারা ভুল পথ থেকে সঠিক পথে আসা মানুষের কল্যানে প্রকল্পের মাধ্যমে পূনর্বাসন করে আত্মনির্ভরশীল করার জন্য কাজ করছে।

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ, ,এসআরবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), যুগ্ম সচিব শাহানা আখতার জাহান, পাবনার আত্বসমর্পনকারী চরমপন্থি দলের সদস্য আয়নুল হক ও আলম সেখ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে সুধীজন ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST