PriyoKhobor-PNG
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার , ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২৪, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
| 20
Link Copied!

‎ এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদসংলগ্ন সুইপার কলোনী এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎

শনিবার (২৪ অক্টোবর) বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়।‎অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া মহানগরের মালগ্রাম এলাকার মৃত তৈয়বের ছেলে মো. শফিকুল ইসলাম (৫৫) এবং কলোনী এলাকার মৃত রফিকের ছেলে মো. মুরাদ হোসেন (৩৫)।‎অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।‎‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST