PriyoKhobor-PNG
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

‎বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডিএমপির এসআই গোলাম রব্বানীর

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২৪, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
| 44
Link Copied!

‎এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী। গত শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।‎নিহত গোলাম রব্বানী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল মিয়া। তিনি ডিএমপিতে কর্মরত ছিলেন। তাঁর পুলিশ পরিচিতি নম্বর (বিপি) ৯৪২০২২৭০৭৫।‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিজ জেলা রংপুর থেকে ছুটি শেষে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথে শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িটি মহাসড়কের একটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

‎খবর পেয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর – ধুনট ) সার্কেলের সহকারী পুলিশ সুপার শামস-ই-তাবরীজ এবং এসআই মো. মোসলেম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।‎সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।‎ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে একজন পুলিশ কর্মকর্তার এমন মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ‎আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বগুড়ায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST