PriyoKhobor-PNG
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া মোকামতলায় সুধী সমাবেশে জামায়াতের সমালোচনা, উন্নয়নের প্রতিশ্রুতি ও নতুন উপজেলা বাস্তবায়নের অঙ্গীকার – প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২৪, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
| 48
Link Copied!
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরাও চাই, হাসিনা দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে।’‎শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বিএনপির জনসমর্থনের তুলনা করে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন বিপুলসংখ্যক মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তাঁর ভাষায়, এই দুই পরিস্থিতি জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য তুলে ধরে।‎মীর শাহে আলম বলেন, ইতিহাসকে চাইলেই মুছে ফেলা যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঐতিহাসিক বিষয় পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়।‎বিএনপির রাজনৈতিক শক্তির উৎস হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত দল হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার দাবি করে আসছে। দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।‎‘বেহেশতের গ্যারান্টি নয়, উন্নয়নের নিশ্চয়তা দিতে চাই’‎জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে না; বরং উন্নয়ন, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।‎তিনি বলেন, প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।‎ধর্মীয় পেশাজীবীদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম দাবি করেন, জামায়াতে ইসলামী ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সুরক্ষায় কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন।‎সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে আকৃষ্ট হয়ে আগে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন -এমন ভোটারদের বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করাই রাজনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।‎মোকামতলাকে উপজেলা করার অঙ্গীকার বাস্তবায়নের কথা,
‎মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরে মীর শাহে আলম বলেন, এ উদ্যোগ স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মোকামতলাকে উপজেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।‎নতুন উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় অন্যান্য কাজ পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর মতে, উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় প্রশাসনিক সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর সুযোগ তৈরি হবে।বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।‎মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
আরও পড়ুনঃ  কয়রায় চাঁদা না দেওয়ায় সড়কের পিচ খুঁড়ে নষ্ট করার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST