
পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে ১৫ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ করা হয়েছে।আজ সকাল ৯ ঘটিকায় পোরশা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে কার্ডধারী উপকারভোগীদের হাতে প্রতি কেজি ১৫ টাকা মূল্যের চাল তুলে দেওয়া হয়। চাল বিতরণকালে উপস্থিত নিম্নআয়ের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।এ বিষয়ে স্থানীয় উপকারভোগীরা জানান, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্পমূল্যে চাল পেয়ে তাদের পরিবারের বড় ধরনের সাশ্রয় হচ্ছে।
চাল বিতরণ কার্যক্রম তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এই খাদ্যবান্ধব কর্মসূচি চালনা করা হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ও সারিবদ্ধভাবে যেন সবাই চাল সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।


