PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৭, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
| 23
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎শনিবার (১৭ অক্টোবর) বগুড়ার শেরপুর উপজেলার রাধাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।‎গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার রাধাপুর গ্রামের মৃত কালার ছেলে শ্রী গনেশ (৩৫) এবং একই গ্রামের মেঘু ভূঁইয়ার ছেলে শ্রী গৌর চন্দ্র (৩২)।‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার রাধাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।‎অভিযান চলাকালে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য রাখার দায়ে আটক দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  ‎মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক বগুড়া ধুনটের আসামি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST