PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
| 0
Link Copied!

জুলাই-আগস্টে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম।

রোববার (২২ সে‌প্টেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

ঢাকার চীন দূতাবাস জানায়, চীনা চিকিৎসক ডং কুইআন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। প্রতিনিধিদলের সব বিশেষঅজ্ঞ চিকিৎসক পশ্চিম চীন হাসপাতালের। এটি চীনের সেরা হাসপাতালগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন—    ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় অনেক বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছে।

রাষ্ট্রতদূত বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চীনা বিশেষঅজ্ঞ চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবেন। তারা আহতদের যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠতে সাহায্য করবেন।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  আমি জাতীয় দলের যোগ্য নই': রিজওয়ান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST