PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
| 14
Link Copied!

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের জন্য সরকারি বরাদ্দ চেয়ে জাতীয় সংসদে প্রস্তাবনা বক্তব্য দিয়েছেন নরসিংদীর সংসদ সদস্য জনাব ফাহমিদা হক এমপি।বক্তব্যে তিনি বলেন, বেলাবো একটি কৃষিপ্রধান উপজেলা। এ অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী কৃষি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়ভাবে একটি কৃষি কলেজ প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষ জনবল তৈরি হবে।
তিনি আরও বলেন, কৃষি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার কৃষক ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জন্যও আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তির সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।এ সময় তিনি বেলাবো উপজেলায় কৃষি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে দ্রুত বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সংসদে এমপির এমন প্রস্তাবনায় বেলাবোর শিক্ষার্থী, কৃষক ও সচেতন মহলের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত এ প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে বেলাবোতে একটি আধুনিক কৃষি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  মণিরামপুরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST