PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নারী শিক্ষার প্রসার ও কলেজটি সরকারি করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন — এমপি রেজাউল করিম বাদশা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৫, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
| 13
Link Copied!
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নারী শিক্ষার গুরুত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি।‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে নারী শিক্ষার বিকল্প নেই। মা ও বোনেরা শিক্ষিত হলে পরিবার থেকে শুরু করে সমাজ এবং পুরো জাতিকে শিক্ষিত করা সম্ভব। এ কারণে প্রতিটি নারীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।‎নারী শিক্ষার প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।‎শিক্ষা খাতের অগ্রগতি ও সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে নারীরা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালন দেশের জন্য ইতিবাচক অগ্রগতির দৃষ্টান্ত।‎তিনি আরও জানান, সারা দেশে নতুন করে ৮০ হাজার নারী নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
‎রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বিগত ১৭ বছরে দলের নেতা-কর্মীদের নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।‎কলেজটি সরকারি করার আশ্বাস,‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি কলেজের অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি। তাঁর এ বক্তব্যে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার হয়।‎কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহবুব আলম।‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন।
‎এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎নবীনবরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য পরিচিতি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানোর একটি আনন্দঘন উপলক্ষে পরিণত হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুনঃ  বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST