PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানালেন এমপি রেজাউল করিম বাদশা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৩, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
| 19
Link Copied!
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎
বগুড়ার সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধিন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির এবং সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল।‎এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এ. কে. এম. তৌহিদুল আলম মামুন, কলেজের সাবেক ভিপি ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, কলেজের সাবেক ভিপি শামিমা আকতার পলিন ও বেলা, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান, সাধারণ সম্পাদক পলাশ, আজিজুল হক কলেজ শাখার সদস্যসচিব রাফিউল ইসলাম, মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজ শাখার সভাপতি পারভীন আক্তার জিম ও সাধারণ সম্পাদক তিতলি তাবাসসুমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।‎কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ড. মীর ত্বাইফ মামুন মজিদ।‎অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে পদার্পণ শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের মেধা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রতিও গুরুত্ব দিতে হবে।‎তাঁরা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের অন্যতম ক্ষেত্র। তাই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিষ্ঠা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্যও তাঁরা নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। মানসম্মত শিক্ষার পাশাপাশি সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। নিজেদের মেধা, মনন ও অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।‎তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ বজায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য এখন থেকেই মনোযোগী হয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন।
‎সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও সুশৃঙ্খল অংশগ্রহণের মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা আরও সমুন্নত হয়। নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।‎অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নবীনবরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাঁদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, নিয়মনীতি ও শিক্ষাকার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। একই সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন পথচলায় আত্মবিশ্বাস, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা পান তাঁরা।
‎
আরও পড়ুনঃ  বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST