PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ ৪ জন আটক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৮, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
| 31
Link Copied!

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

বেলাবোতে মাদক কারবারিদের সাথে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল’সহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদরের ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

 

আটককৃতরা হলেন, বেলাবো থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাবো মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মোঃ আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মোঃ বাদল (৩৭)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল সামসুল ইসলাম’সহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক সামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল পদে কর্মরত।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

 

উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। বেলাবো থানার বারৈচা বাজার থেকে একজন মোটরসাইকেল আরোহী ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় যাচ্ছে এমন গোপন তথ্য পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে খামারেরচর এলাকার এএনএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের সামনে অবস্থান নেয় ডিবি টিম। কিছুক্ষণ পর মোটরসাইকেল আরোহী পৌঁছালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জীবন মিয়া (২৮)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাবো থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST