PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৩, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
| 16
Link Copied!
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে নতুন অ্যাপের প্রচারে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নতুন অ্যাপের সুবিধা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে এ প্রচারমূলক র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নগদের কর্মকর্তা, পরিবেশক ও ডিস্ট্রিবিউশন বিভাগের সদস্যরা অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগদের রিজিওনাল সেলস ম্যানেজার শুভাশীষ কুমার জীব বড়ুয়া, এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগ সহ ডিস্ট্রিবিউশনের সকল ডিএসও।র‍্যালি চলাকালে নগদের নতুন অ্যাপের বিভিন্ন সুবিধা তুলে ধরে প্রচার চালানো হয়। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো, আধুনিক আর্থিক সেবার সঙ্গে গ্রাহকদের পরিচিত করা এবং নগদের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রচারণায় তুলে ধরা হয় নগদের নতুন অ্যাপের স্লোগান—‘নতুন গতি, নতুন অ্যাপ; সব হবে ননস্টপ। নতুন নগদ হাতে হাতে, ডিজিটাল সেবা সবার সাথে।’
আয়োজকেরা জানান, নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশের গ্রাহকেরা নগদের নতুন অ্যাপের সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যাপটির বিভিন্ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানাতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
নগদের নতুন অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেনে গ্রাহকদের অংশগ্রহণ বাড়বে এবং দেশের আরও বেশি মানুষ আধুনিক আর্থিক সেবার আওতায় আসবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
আরও পড়ুনঃ  মাগুরায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST